• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের

প্রতিনিধি / ৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যদি পেশি শক্তির মাধ্যমে ভোটকেন্দ্র দখল করতে আসে, তাদের হাত ধরে মুচড়ে দিতে হবে। মামলা করতে এলে বলতে হবে, শফিকুর রহমানের নামে মামলা করুন।

শুক্রবার দুপুরে ঝালকাঠি জেলা শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে মা-বোনেরা নিরাপদে থাকবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা বরদাশত করা হবে না। বেকার যুবকদের এমভাবে তৈরি করতে হবে যাতে (তারা) চালকের আসনে বসতে পারে। জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/