• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর

প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় একটি প্রাইভেট ক্লিনিকে ফাবিহা নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। পরে ভুল ইনজেকশন পুশ করার অভিযোগ তুলে ওই ক্লিনিকে হামলা-ভাঙচুর করেছেন স্বজন ও বিক্ষুব্ধরা। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর রোডের হাবিব ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টারে এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান, সকালে প্রসব বেদনা দেখা দিলে ফাবিহা আক্তারকে (১৮) শহরের হাবিব মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত পলি নামের এক নার্স স্বাভাবিক প্রসবের জন্য তাকে একটি ইনজেকশন পুশ করেন। এর পরপরই তার শরীর কালো হয়ে যায়। একপর্যায়ে তিনি মারা যান।

এ ঘটনার পরই রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তারা সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ক্লিনিকের মালিকসহ কর্মচারীরা পালিয়ে যান। ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে আমি ক্লিনিকে এসেছি। রোগীর নরমাল ডেলিভারি হওয়ার কথা ছিল।

ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয়েছে। আমরা অভিযোগ নেব এবং পুলিশও অভিযোগ নেবে। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পোস্টমর্টেম করার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর মালিক ও কর্তব্যরতরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/