• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান

প্রতিনিধি / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের কর্মী আসাদুল হক (৩৫) দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ভাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আসাদুল হক একই গ্রামের ফজুর ছেলে। সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর কর্মী ছিলেন এবং নির্বাচনে তার পক্ষে কাজও করেছেন। জানা গেছে, রোববার সকালে কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা দুধ দিয়ে আসাদুল হককে গোসল করিয়ে বিএনপিতে যোগদান করান।

এসময় দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল হক উপস্থিত ছিলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, আসাদুল হক আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুলের কর্মী ছিল এবং তার পক্ষে ভোটও করেছে। শুনলাম, সে আজ দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/