• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স উদ্বোধন করলেন সেনাপ্রধান

আঃ হান্নান আল আজাদ : আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ। / ১৮৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

 

আঃ হান্নান আল আজাদ : আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় ১৭৩ একর জমির ওপর নির্মিতব্য ‘অলিম্পিক ভিলেজ’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার- উজ- জামান। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এই মেগা প্রকল্পের উদ্বোধন করেন। আগামী দিনে এই অলিম্পিক কমপ্লেক্স আন্তর্জাতিকমানের ভেন্যুতে রূপান্তরিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একটি অত্যাধুনিক অলিম্পিক কমপ্লেক্সের স্বপ্ন দেখে আসছি। বিভিন্ন স্থানে জায়গা দেখা হলেও নানা কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। অবশেষে ত্রিশালের স্পোর্টস স্কুল এলাকায় আমরা এই ভিলেজ করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল প্রতিযোগিতার আয়োজন করা যাবে এবং দেশি ক্রীড়াবিদরাও নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।”
সেনাপ্রধান বলেন আমাদের স্বপ্ন অনেক বড়। এক মাসের মধ্যে জমি কিনে, আমরা এর সূচনা করছি। এজন্য ২৪ কনস্টাকশন ব্রিগেড এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসিকে ধন্যবাদ জানাচ্ছি।
তরুণ প্রজন্মের ওপর খেলাধুলার প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, “যুব সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে পারলে তাদের চরিত্র গঠন হবে। একজন ক্রীড়াবিদ কখনো নেশায় আসক্ত হয় না বা খারাপ কাজে লিপ্ত হয় না। আমাদের সুযোগ-সুবিধার অভাব থাকলেও এই কমপ্লেক্স তৈরি হলে সেই পরিবেশ সৃষ্টি হবে। এখানে আবাসিক ও প্রশিক্ষণ সুবিধার পাশাপাশি যাতায়াতের জন্য শাটল ট্রেনের ব্যবস্থা করারও পরিকল্পনা রয়েছে। এটি ভবিষ্যতে এশিয়ান গেমসের মতো বড় আয়োজনের ভেন্যু হিসেবেও পরিচিতি পাবে।”
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আলম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনর মহাসচিব জুবায়দুর রহমান রানা এবং অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পের পরিচালক কর্নেল কুতুব প্রমূখ। এর আগে সকাল ১০টায় সেনাপ্রধান ও ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেন। এখানে তিনি বিভাগীয় কর্মকর্তাদের সাথে নির্বাচন বিষয়ক এক মতবিনিময় সভায় অংস নেন। এরপর তিনি ত্রিশালের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে সেনাসদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/