• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ আমরা দেখতে চাই না: নুরুল হক নুর

প্রতিনিধি / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ দেখতে চাই না। দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে হানাহানি সংঘাত সহিংসতা থাকবে না। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের তল্লা এলাকায় ঢাকাস্থ গলাচিপা-দশমিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশের কথা বলছি সেই বাংলাদেশ গড়তে হলে দলমত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যে আহ্বানটি এসেছিলো ৭৫ পরবর্তী বাংলাদেশের অস্থির সময়ে বাংলাদেশের আরেক রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে। সে সময়ে তিনি অল্প সময়ে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। আমাদের বৈদেশিক কর্মসংস্থান ও মুসলিম ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছিল।

তিনি বলেন, পরবর্তীতে খালেদা জিয়া দেশের আপামর মানুষের ভালোবাসা পেয়েছিলেন। তিনি বাংলাদেশের মানুষের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখেছেন। তিনি বলেছিলেন বিদেশে আমাদের কোনো ঠিকানা নেই, আমাদের প্রভু নেই, আমাদের বন্ধু আছে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে ছিলেন আপসহীন।

নুর বলেন, কালপ্রিটগুলো নির্বাচন সামনে রেখে কিংবা গত ১৫ মাসে দেশের মধ্যে মব করে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে রাজনৈতিক ফায়দা নিয়ে আমাদের ঐক্য নষ্টের চেষ্টা করেছে। আপনার মতের সঙ্গে কারও মত না-ই মিলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রোফাইল দেখলে বুঝবেন কে কোন দলের সমর্থক। এভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/