• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

পটুয়াখালীতে কৃষক লীগ নেতাসহ বিএনপিতে যোগ দিলেন ৩০ জন

প্রতিনিধি / ১৪০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষক লীগের সাবেক সভাপতি শাহ আলম মাস্টারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মৌডুবি বাজারে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভা শেষে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস গাজী, যুবলীগ নেতা মোকছেদুল মাতুব্বর, সংরক্ষিত ওয়ার্ড ইউপি সদস্য হাসিনা বেগম ও গোলেনুর বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত বিএনপিতে যোগ দিচ্ছেন। এই যোগদান বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থার প্রতিফলন। শুক্রবার এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে অন্তত ৩০ জন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/