• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল আসামি

প্রতিনিধি / ৫২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুরে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের পাহারা ফাঁকি দিয়ে পালিয়ে গেছে চুরির মামলার আসামি ইসমে আজম খান ওরফে সোহাগ (৩৬)। শুক্রবার দিবাগত রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এএসআই (নিরস্ত্র) শহিদুল, কনস্টেবল রোকন ও দেলোয়ারের হেফাজত থাকাকালীন এই ঘটনা ঘটে। অভিযুক্ত চাঁদপুর শহরের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর মডেল থানার বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকা থেকে ৯৯৯ নম্বরে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) স্বপন নন্দীর নেতৃত্বে পুলিশের একটি দল জনতার হাতে চোর সন্দেহে আটক ও মারধরের শিকার আহত আসামি ইসমে আজম খান ওরফে সোহাগকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে পালিয়ে যাওয়া আসামির নামে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাকে পুনরায় গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/