• সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

প্রতিনিধি / ৫২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে আলুবাহী মিনি ট্রাকচাপায় পিষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আব্দুর রাজ্জাক বাদশা (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন খাইরুল বাশার নামে তার এক সহকর্মী।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কুমারখালীর সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক বাদশা (৪৮) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে।

তিনি কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকার আল মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়নের সভাপতি ছিলেন। আহত কর্মীর নাম মুফতি খাইরুল বাশার।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাইরুলকে নিয়ে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার খাঁনের বাড়িতে যাচ্ছিলেন বাদশা।

পথিমধ্যে ফুলতলা এলাকায় একটি আলুবোঝাই ট্রাকের আগে উঠতে গিয়ে সড়কে ছিটকে পড়েন বাদশা ও তার সঙ্গী। এ সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী মুফতি খাইরুল বাশার। তবে তিনি আশঙ্কামুক্ত আছেন।

কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার খাঁন জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে তার সঙ্গে বাদশার কথা হয়েছিল। দেখা করে কিছু বলতে চেয়েছিলেন। পরে শুনতে পাই তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/