• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা ভোট চাচ্ছেন ধানের শীষে

প্রতিনিধি / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ছেলে ১০ দলীয় জোটের পক্ষে লড়ছেন শাপলা কলি প্রতীকে। আর বাবা ভোটের ক্যাম্পেইন করছেন ধানের শীষের পক্ষে। ব্যতিক্রমী এ ঘটনা দেখা যাচ্ছে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে।ওই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাজফুজ আলমের ভাই। তাঁর বাবা আজিজুর রহমান ওই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে পথসভা করে তাঁর পক্ষে ভোট চাচ্ছেন।

মাহবুব আলমের বাড়ি উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়িতে। তাঁর বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নিয়েছেন তিনি। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করে আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি।
ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি।’ এ বিষয়ে এনসিপির প্রার্থী মাহবুব আলম সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/