• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করলেন নুর

প্রতিনিধি / ৯৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনের বিএনপির সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের নিজ বাড়ির সামনে অবস্থিত তার মায়ের কবরস্থানে জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তিনি। এসময় তিনি মায়ের রুহের মাগফেরাত কামনা করেন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার দোয়া চান।

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরুকে ইতিবাচকভাবে দেখছেন এলাকাবাসী। তারা জানান, নুর তাদের এলাকার গর্ব। তিনি গলাচিপা-দশমিনা আসন থেকে নির্বাচন করছেন, এতে তারা আনন্দিত।এসময় নুরের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু নাঈম, গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাবেক সদস্যসচিব শাহ আলম সরদার, চর বিশ্বাস ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জুয়েল হাওলাদার, তার পরিবারের সদস্যরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আরও বলেন, ধর্মীয় ও পারিবারিক আবহে মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করায় বিষয়টি তাদের কাছে খুবই ভালো লেগেছে। তারা নুরের সুস্থতা ও নির্বাচনি সফলতা কামনা করেন।আসনটিতে নুরুল হক নুর ও বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা মো. হাসান মামুন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহম্মদ শাহ আলম ও ইসলামী আন্দোলনের মু. আবু বক্কর ছিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/