• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা

প্রতিনিধি / ৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এক প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলার পশ্চিম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীর বিরুদ্ধে প্রতীক বরাদ্দ পাওয়ার দিনই প্রচারণা ও শোডাউনে অংশ নেওয়ার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানার আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার নিয়ম থাকলেও এদিন বিকেলেই চান্দিনার মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে একটি বড় শোডাউন বের করেন প্রার্থী ও তার সমর্থকরা।

মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের বহর নিয়ে শোডাউনটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশসহ চান্দিনা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্লোগান ও মিছিলের মাধ্যমে আয়োজিত এই প্রচারণা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রার্থীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এ বিষয়ে প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/