• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ

প্রতিনিধি / ৮০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ওই নারী কাউছারকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মো. কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেন ওরফে আবুল হাশেমের ছেলে। ভুক্তভোগী নারী একই এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দুইমাস আগে অভিযুক্ত কাউছার একটি সংস্থা থেকে ওই নারীকে টয়লেট বসানোর জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। গত ২৭ ডিসেম্বর ফোন করে শীতের কম্বল নেওয়ার জন্য ডাকেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল আনতে কাউছারের বাড়িতে গেলে তিনি ওই নারীকে ধর্ষণ করেন।

ভুক্তভোগী নারী বলেন, ‘ঘটনাটি কাউকে জানালে আমি এবং আমার ২০ বছর বয়সী মেয়েকে খুন করবে বলে হুমকি দেন কাউছার। আমি প্রাণভয়ে বিষয়টি এতদিন কাউকে বলিনি। আমি তার বিচার চাই।’

অভিযুক্ত মো. কাউছার বলেন, আমি জামায়াতের একজন সক্রিয় সমর্থক। আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনের জামায়াতের প্রার্থী বেলায়েত হোসেনের কর্মী হিসেবে কাজ করায় এলাকার কিছু কুচক্রী মহল ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

কাউছারকে জামায়াতের সমর্থক দাবি করে চরকাঁকড়া ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, আমরা দলের পক্ষ থেকে তদন্ত করে দেখবো। কাউছার দোষী হলে তার বিচার হবে। অন্যথায় যারা এ ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকেও আমরা ছাড় দেবো না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ পেয়েছি। ঘটনার তিন সপ্তাহ পরে বাদী লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/