• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নির্বাচনি খরচে সহযোগিতা চেয়ে ফেসবুকে জামায়াত প্রার্থীর পোস্ট

প্রতিনিধি / ৯৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নির্বাচনে খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান আর্থিক সহযোগিতা চেয়েছেন। ছাইফুর রহমান নিজের ফেসবুক আইডি থেকে লাইভ এবং টেক্সট থেকে এ সহযোগিতা কামনা করেন।

তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী একজন প্রার্থী প্রতি ভোটারের পেছনে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। সে হিসেবে চট্টগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যার আলোকে তার সর্বোচ্চ অনুমোদিত নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারিত রয়েছে।

অ্যাডভোকেট ছাইফুর রহমান জানান, আইনের বাইরে গিয়ে তিনি কোনো ধরনের নির্বাচনী ব্যয় করতে চান না। ভোটারদের সঙ্গে যোগাযোগ, প্রচার ও গণসংযোগ কার্যক্রম পরিচালনায় প্রচুর ব্যয় প্রয়োজন হয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী তাকে নৈতিক ও আর্থিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। যারা বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী প্রচারে সহযোগিতা করতে চান, তারা এতে অংশ নিতে পারেন।

নির্বাচনী কার্যক্রমের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখা হবে জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি লিখেন, অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে আমার নির্বাচনী প্রচার ও গণসংযোগ এ আর্থিকভাবে সহযোগিতা করার ইচ্ছে পোষণ করেছেন, আপনারা যারা আমাকে নির্বাচনী প্রচার ও গণসংযোগ সহযোগিতা করতে চান তারা আমাকে নির্বাচনী প্রচার ও গণসংযোগ এ সহযোগিতা করতে পারেন।

ফেসবুকে তিনি নিজের সোনালী ব্যাংক মিরসরাই শাখার হিসাব নম্বর এবং ব্যক্তিগত বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর দিয়েছেন। এছাড়া লেনদেন প্রতি মুহূর্তে আপডেট জানাবেন বলেও উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/