• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

জামায়াতের প্রার্থীর আবেদনে মনোনয়ন বাতিল বিএনপি প্রার্থীর

প্রতিনিধি / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতে ইসলামীর প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণখেলাপির অভিযোগে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে ইসি।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে আপিল শুনানির পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করে। জানা যায়, চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সারোয়ার আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে, তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন।

শুনানি শেষে ইসি জানায়, সারোয়ার আলমগীর একজন ঋণখেলাপি, যা নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থী হওয়ার অযোগ্যতা হিসেবে বিবেচিত। নুরুল আমিনের করা আপিলটি আমলে নিয়ে কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করে। এর ফলে হেভিওয়েট এই প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/