• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত

প্রতিনিধি / ৯২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়ায় মোটরসাইকেলে মিনিবাসের ধাক্কায় দুলা মিয়া (৫৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর থানাধীন ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে চারমাথা–রংপুর হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলা মিয়া বগুড়া সদর থানার ১৫ নম্বর ওয়ার্ডের ঝোপগাড়ি বড় কুমিরা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম জব্বার মিয়ার ছেলে ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দুলা মিয়া মোটরসাইকেলে চারমাথা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে রংপুর হাইওয়ে সড়ক পারাপারের সময় চারমাথা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর মিনিবাস ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/