• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাহাদুর গ্রামের নিখোঁজ জেলে মোহাম্মদ হোসেন ভুঁইয়ার (৪০) লাশ তেঁতুলিয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আমিরগঞ্জ বাজার সংলগ্ন তেঁতুলিয়া নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর দিবাগত রাতে মোহাম্মদ হোসেন ভুঁইয়া নৌকা নিয়ে মাছ ধরতে তেঁতুলিয়া নদীতে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানিয়েছেন-খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করার পর পরিবারের সদস্যরা লাশটি মোহাম্মদ হোসেন ভুঁইয়ার বলে সনাক্ত করেন। নিহত মোহাম্মদ হোসেন বাহাদুরপুর গ্রামের মো. হাফেজ ভুঁইয়ার ছেলে। ওসি আরও জানান, লাশের ময়নাতদন্তের জন্য ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/