• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

এইডস: বরিশালে আক্রান্তদের অর্ধেকই শিক্ষার্থী

প্রতিনিধি / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে এইচআইভি পজিটিভ ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি শিক্ষার্থী। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এআরটি সেন্টারের কাউন্সিলর জসিম উদ্দিন এ তথ্য জানান।

সেন্টারের তথ্যমতে, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এআরটি সেন্টারে তিন হাজার ১৩০ জন এইচআইভি পরীক্ষা করতে এসেছিল। এর মধ্যে ২০ জন পজিটিভ হয়েছে। তাদের ১১ জন শিক্ষার্থী।

এ ছাড়া প্রবাসী তিনজন ও স্থানীয় বিভিন্ন পেশার ছয়জন রয়েছে। স্থানীয় ছয়জনের মধ্যে একজন হিজরাও রয়েছেন।

আক্রান্ত শিক্ষার্থীদের বয়স ১৭ থেকে ২৮ বছর। তাদের মধ্যে এইচএসসি থেকে মাস্টার্সের শিক্ষার্থী রয়েছে। অনেকে বাইরের বিভিন্ন জেলা থেকে এসে বরিশালে অবস্থান করছেন।

কাউন্সিলর জসিম বলেন, “আক্রান্ত শিক্ষার্থীরা সবাই সমকামী। এদের সবাইকে চিকিৎসার আওতায় এনেছি। তাদের ওষুধ দেওয়া হয়েছে। তারা ফলোআপের মধ্যে রয়েছেন। কারণ তারা যেন বাইরে না যায়। অন্য কারো সংস্পর্শে যেন না যায়, সেজন্যও গুরুত্বপূর্ণ কাউন্সিলিং করা হচ্ছে।”

এদের বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে জানিয়ে জসিম উদ্দিন বলেন, “এক বাসায় কিংবা এক কক্ষে পাঁচ থেকে সাতজন থাকে। তারা কোন কোন বাসায় থাকে, সেটা নজরদারি করতে হবে। সন্তানরা কোথায় থাকে, তার বন্ধু কারা ও কী করে সেই বিষয়টি ফলোআপে রাখতে হবে।”

যারা এইচআইভি পজিটিভ হয়েছে তাদের মধ্যে অস্বাভাবিকভাবে শুকিয়ে যাওয়া, রক্ত কমে যাওয়া, মাথা ব্যথা ও পাতলা পায়খানা বন্ধ না হওয়ার উপসর্গ থাকে। এ নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর পরীক্ষায় এসে পজিটিভ হয়েছে। কেউ নিজে এসে পরীক্ষা করেনি।

জসিম উদ্দিন বলেন, “আক্রান্তরা যাদের সঙ্গে যৌন সম্পর্ক করেছে, তাদের অনেকে এখন পর্যন্ত পরীক্ষার জন্য আসেনি। প্রকৃত সংখ্যা হয়ত আরও বাড়বে।”

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুশিউল মুনীর বলেন, “শিক্ষক ও অভিভাবকদের কঠোর হতে হবে। তা না হলে ভবিষ্যতে এটা আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/