• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল-৩ আসন : বিএনপির মনোনয়ন পেলেন অ্যাড. জয়নুল আবেদীন

প্রতিনিধি / ১৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনকে ঘিরে টানা কয়েকদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি অবশেষে প্রার্থী ঘোষণা করেছে।

 

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনের পাশাপাশি এই আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম ঘোষণা করেন।

 

 

মনোনয়ন ঘোষণার খবর বরিশালে পৌঁছাতেই তার অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দেয়। তারা মিছিল, আতশবাজি ও বিজয় শোভাযাত্রার মাধ্যমে আনন্দ প্রকাশ করেন।

 

 

 

বরিশাল বিভাগের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে আগেই প্রার্থী চূড়ান্ত হলেও বরিশাল-৩ আসনটি নিয়ে অনিশ্চয়তা ছিল। ধারণা করা হচ্ছিল, বিএনপি জোট শরিক বা সমমনা দলের জন্য এ আসন ছেড়ে দিতে পারে। তবে স্থানীয় নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন—এই আসন শরিকদের দিলে বিদ্রোহ দেখা দেওয়ার আশঙ্কা আছে এবং ধানের শীষের শক্ত ঘাঁটি দুর্বল হয়ে পড়বে।

 

বরিশাল-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খান ছিলেন মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে শরিক দল এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নামও আলোচনায় ছিল।

 

স্থানীয় নেতাদের মতে, নতুন বা অপরিচিত প্রতীকে ভোটে যাওয়া ঝুঁকিপূর্ণ। বিশেষ করে এই এলাকায় জামায়াতের প্রভাব বেড়েছে এবং বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছেন, যা বিএনপির জন্য প্রতিদ্বন্দ্বিতা কঠিন করে তুলেছিল।

 

অবশেষে প্রার্থী ঘোষণায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ নেতাকে মনোনয়ন দেওয়ায় ধানের শীষ এই আসনে শক্ত লড়াইয়ে ফিরতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/