• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিনিধি / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারের টেকনাফ উপজেলায় সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আবারও বাংলাদেশি ১২ জেলেকে কিডন্যাপ করল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

গত বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিনের ছেড়াদিয়া এলাকার পূর্বদিকে দুটি পৃথক ট্রলার থেকে তাদের কিডন্যাপ করা হয়। জেলেদের মধ্যে রয়েছেন-সেন্টমার্টিনের মো. কবির, আব্দুর রহমান, মো. লেডু মিয়া, মো. রমিস আহমদ, আব্দুর রশিদ, মো. জিয়াউর রহমান, আমানুল্লাহ, ওসমান, আবু তাহের, আব্দুল্লাহ এবং শাহপরীর দ্বীপের মো. আলমসহ আরও একজন, যার পরিচয় জানা যায়নি।

সেন্টমার্টিনের জেলে আব্দুল গফুর জানান, ভোরে নুর আহমেদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারালে আরাকান আর্মি ট্রলারটির ছয় জেলেকে কিডন্যাপ করে। একই সময় মো. ইলিয়াসের আরেকটি ট্রলার থেকেও ছয় জেলেকে কিডন্যাপ করে সশস্ত্র গোষ্ঠীটি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান

উদ্দিন বলেন, দুটি ট্রলারসহ ১২ জেলে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তিনি বলেন, মাছ ধরতে গিয়ে যেন কেউ সীমা অতিক্রম না করে সে বিষয়ে জেলেদের আরও সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/