• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঝালকাঠিতে চার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি / ৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে চারটি মামলার পলাতক আসামি নান্টু শরীফ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে টাঙ্গাইল জেলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
গ্রেপ্তার হওয়া নান্টু শরীফ নলছিটি পৌরসভার নাঙ্গুলী এলাকার আব্দুল ওয়াহেদ শরীফের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট চারটি মামলা চলমান রয়েছে।
একটি মামলায় ২ বছরের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, টাঙ্গাইল থেকে গ্রেফতার করে নলছিটি থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/