• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

হিজলার মেঘনায় ৩৬ জেলে আটক, কারাদণ্ড-জরিমানা

প্রতিনিধি / ১০০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৬ জেলেকে আটক করেছে প্রশাসন। শুক্রবার ভোরে মেঘনা নদীর আলীগঞ্জ, পুরাতন হিজলাসহ বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এই অভিযানে নেতৃত্ব দেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আটক ৩৬ জেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার ২৭ জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড দেন। এ ছাড়া ৯ জেলেকে ৫ হাজার করে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।

হিজলা উপজেলা মৎস্য দপ্তর জানায়, ৪ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষণে নদীতে অভিযান শুরু হয়। এ বছর মেঘনায় স্পিডবোট, ট্রলার নিয়ে টহলের পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি করছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/