• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

দেশে ফিরে প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান

প্রতিনিধি / ১৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক বরিশাল : দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর আজ প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে উপস্থিত হন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

গত ২৫ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অংশ নিলেও এবারই প্রথম সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে যুক্ত হচ্ছেন।

বিএনপির নেতারা বলছেন, তারেক রহমানের এই সফর দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

এদিকে কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা এটিকে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/