• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

প্রতিনিধি / ৬৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে মা ও মেয়ে। আজ শুক্রবার সকালে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছে—গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) ও অটোরিকশাচালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহতরা হলো বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রুপা মনি দাস (১২)।

ওসি জামিরুল ইসলাম জানান, বিপুল পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে সারিয়াকান্দি উপজেলার নারচী গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। আজ ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নেমে সিএনজিচালিত অটোরিকশায় নারচীতে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক এটিকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক শুকুর আলী নিহত হন। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে বিপুল ও তাঁর ছেলে বিপ্লব মারা যায়।

গুরুতর আহত মমতা রানী ও রুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওসি বলেন, দুর্ঘটনার পরপরই বালুবাহী ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত তিনজনের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/