• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুল শিক্ষিকার লাশ

প্রতিনিধি / ৯৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিলেটের লামাবাজারে মিলি দে (২৫) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে নগরীর লামাবাজারের ছায়ানীড় নামক একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দের মেয়ে। তার মা সঞ্চিতা দের সঙ্গে তিনি লামাবাজারের বাসায় থাকতেন। তিনি কাজিটুলা এলাকার কিডস নামের একটি স্কুলের শিক্ষক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মিলির মা সঞ্চিতা দে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাতে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে তিনি ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে মিলি দের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, নগরীর লামাবাজার থেকে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/