• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গরু চোরের আঘাতে খামারির মৃত্যু

প্রতিনিধি / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নে গরু চোরের আঘাতে খামারি হাজী মহর উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) দুপুরের দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বৃদ্ধের মৃত্যু হয়। সিংগাইর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। নিহত হাজী মহর উদ্দিন ওই গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে ও ৪ সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৭ আগষ্ট) দিনগত রাত আড়াইটার দিকে বেশ কয়েকজন চোর চুরি করতে আসে শেখ মহরউদ্দিনের বাড়িতে। তারা গোয়াল ঘর থেকে গরু নিয়ে বের হওয়ার সময় দেখে ফেলেন মহরউদ্দিন। এসময় চোরদের বাধা দিলে এক চোর মহরউদ্দিনের মাথায় আঘাত করে চারটি গরু নিয়ে চলে যায়।

পরে পরিবারের অন্য সদস্যরা মহরউদ্দিনকে উদ্ধার করে ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ আগষ্ট) দুপুরে মারা যায় মহরউদ্দিন।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/