• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

প্রতিনিধি / ৬৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মো. রেজাউল করিম খন্দকার এবং একই থানার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের মাস্টার।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, অভিযুক্ত হামলাকারীর নাম আবুল হোসেন (৪৫)৷ তিনি একই থানার চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিন মিয়ার ছেলে। তবে ঘটনার পরপরই পালিয়েছেন তিনি।

হামলার শিকার বিএনপি নেতা আবু তাহের মাস্টার বলেন, দুপুরে প্রভাষক রেজাউল করিম খন্দকার ও আমি তার বাসা থেকে বের হয়ে জোহরের নামাজ আদায় করতে মসজিদে রওনা হলে বাসস্ট্যান্ড মোড়ে অবস্থান করা অস্ত্রধারী আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিম খন্দকারকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

তাকে রক্ষা করতে গেলে আমাকেও অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তিনি পালিয়ে যান। আবুল হোসেন স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর ইন্ধনে আগে থেকেই সেখানে অবস্থান করেছিলেন। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

তিনি অভিযোগ করে বলেন, রেজাউল করিমের রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একদল সন্ত্রাসী অস্ত্রধারী আবুল হোসেনকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন। প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে দ্রুত এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি তার।

‎চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নিঝুম নাহিয়া বলেন, মো. রেজাউল করিম খন্দকার ও আবু তাহের নামে দুইজনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে রেজাউল করিমের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

দক্ষিণ আইচা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় আবুল হোসেন একাই ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছেন। তাকে ধরতে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/