• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

প্রতিনিধি / ৬৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।

তিন দিন পর রোববার (১৭ আগস্ট) সকাল ১০টায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করেন। সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলা মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন ৫নং বয়া এলাকা থেকে মাছধরা ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে। উপকূল ও উপকূলের মানুষের জান-মাল রক্ষায় কোস্টগার্ডের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/