• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নৌপথে যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তায় কোস্ট গার্ড

প্রতিনিধি / ৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। শনিবার (১৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।তিনি বলেন, গত শুক্রবার দুপুর ২টায় পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি বাগেরহাট-২ লঞ্চটি জোয়ার-ভাটা ও অন্যান্য কারণে যথা সময়ে ঢাকা পৌঁছাতে দেরি হওয়ায় যাত্রীরা লঞ্চ স্টাফদের সাথে অশোভনীয় আচরণ ও ভাঙচুর করেন।

বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে কোস্ট গার্ডকে অবহিত করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি নিরাপত্তা প্রদানকারী দল হাই স্পিড বোট যোগে ওই লঞ্চের উদ্দেশ্যে গমন করে।

পরবর্তীতে কোস্ট গার্ডের সদস্যরা লঞ্চের স্টাফ ও যাত্রীদের মাঝে সমঝোতা করার মাধ্যমে শান্তিপূর্ণভাবে যাত্রীদের লঞ্চ ত্যাগ করতে সহায়তা করেন। তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/