• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে ৬৪ পিস ইয়াবাসহ আটক-১

প্রতিনিধি / ৬২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেন। পরে তাকে তজুমিদ্দন থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ নিয়মিত মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করেন।

সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে (১৩ আগস্ট ২০২৫) রাতে উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কোড়াল মারা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারি মোঃ মান্নান হাওলাদার (৪০) আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিকভাবে জানা যায়, আটককৃত ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে আইনী প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে তজুমদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মান্নানকে জেল হাজতে প্রেরণ করেন। মামলা নং-০৬

নৌবাহিনী জানান, বাংলাদেশ নৌবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিতভাবে এরকম অভিযান পরিচালনা করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তজুমিদ্দন থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম বলেন, আটক মান্নানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/