• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পরিবারের সঙ্গে ঈদ করতে এসে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত

প্রতিনিধি / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ট্রাকচাপায় মো. শফিউল্লাহ মিয়া (৪৭) নামের এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে হাঁটতে বেরিয়ে দেলদুয়ার হাসপাতালের সামনে মাটি বহনকারী ট্রাকচাপায় তিনি মারা যান।

শফিউল্লাহ মিয়া দেলদুয়ারের মৌলভীপাড়া গ্রামের হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন। শফিউল্লাহ গত ২৮ মার্চ ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি এসেছিলেন।

জানা গেছে, আজ সকালে শফিউল্লাহ বাড়ি থেকে হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে দেলদুয়ার হাসপাতালের সামনে এলে মাটিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে থাকা শফিউল্লাহ ট্রাকটির নিচে চাপা পড়েন।

আশপাশের লোকজন আসার আগেই ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের নিচ থেকে শফিউল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আনসার কর্মকর্তার স্বজনেরা হাসপাতালে এসে তাঁর লাশ শনাক্ত করেন।

লাশ উদ্ধার করতে আসা দেলদুয়ার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, শফিউল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের পিসি হিসেবে কর্মরত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/