• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

১৩টি চোরাই গরু পাওয়া গেল বিএনপি নেতার গোয়ালঘরে

প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া ১৩টি গরু এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘরে ছিল গরুগুলো।

এ ঘটনায় অভিযুক্ত ছোটন প্রামাণিক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, শনিবার (২২ মার্চ) রাত আড়াইটার দিকে কাহালু থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুগুলো উদ্ধার করে। গফুর উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ফকিরপাড়ার আলহাজ আবুল হোসেন ছেলে।

কাহালু থানা পুলিশ জানায়, নওগাঁ জেলার আত্রাই থানা এলাকা থেকে চুরি হওয়া গরুগুলো বিএনপি নেতা গফুরের বাড়িতে পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খবর পেয়ে কাহালু থানা পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় ছোটন প্রামাণিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিএনপি নেতা গফুরের বাড়ি থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে। আব্দুল গফুর এখনো পলাতক। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/