• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

শিক্ষকের খামার থেকে গরু চুরি করে পালানোর সময় ৩ চোর গ্রেপ্তার

প্রতিনিধি / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদারীপুরের রাজৈরে এক কলেজ শিক্ষকের খামার থেকে গরু চুরি করে পালানোর সময় ৩ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে রাজৈর উপজেলার টেকেরহাট হাজী হাসমত ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী শ্যামল কান্তি গাইন (৫৮) গোপালগঞ্জ উলপুর এম এইচ খান ডিগ্রি কলেজের ক্রিড়া শিক্ষক। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মাঝিগাতী গ্রামের আ: রহমান খন্দকারের ছেলে মো. টুটুল (২৮), ফরিদপুরের সালথা উপজেলার কার্তিবাতাই গ্রামের মুন্নু ফকিরের ছেলে ফরহাদ (১৯), রাজবাড়ীর কালুখালী উপজেলার চৌমুহনী গ্রামের ইসমাইলের ছেলে সোহেল (২৮)। এদের মধ্যে সোহেলের নামে আরো ৫টি ও টুটুলের নামে আরো ২টি চুরি মামলা রয়েছে।

সোমবার (১৭ মার্চ) বেলা ১২ টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কয়েক বছর আগে একটি গরুর খামার নির্মাণ করেন কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা গ্রামের শিক্ষক শ্যামল। প্রতিদিনের মতো রোববারও ৬টি গরু খামারে আটকে রেখে ঘরে ঘুমিয়ে পড়েন তিনি।

গভীর রাতে খামার থেকে বাছুর গরুর ডাক শুনতে পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন ৫টি গরু চুরি হয়ে গেছে। এসময় একটি ট্রাকে করে গরু নেওয়া হয়েছে জানতে পেরে বিভিন্ন স্থানে ফোন দিয়ে লোকজনকে জানান।

পরবর্তীতে ঢাকা-বরিশাল মহাসড়কে উঠার উদ্দেশ্যে টেকেরহাট এলে স্থানীয়রা ট্রাকটি আটকে দেয়। যার নম্বর ঢাকা মেট্রো ড-১৪-৮৮০২। পরে ৫টি গরুসহ ৩ চোরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এসময় ট্রাক ড্রাইভারসহ ৫ চোর পালিয়ে যেতে সক্ষম হয়।

ভুক্তভোগী শিক্ষক শ্যামল কান্তি গাইন জানান, শখের বসে একটি গরুর খামার করেছি। আমি মূলত ডিগ্রি কলেজের শিক্ষক। আমার মোট ৬ টি গরু। গত রাত প্রায় দেড়টার দিকে খামার থেকে বাছুরের ডাক শুনেছি কিন্তু প্রথমে কিছু মনে করি নাই।

পরে আরো বেশি ডাক শুনে সন্দেহ হলে বের হয়ে দেখি খামারে গরু নাই। পরে একজনের কাছ থেকে শুনি যে একটি ট্রাকে কয়েকটি গরু নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে বিভিন্ন জায়গায় ফোন করে জানানো হয়। রাত ৩ টার দিকে টেকেরহাট তেলপাম্পের কাছে থেকে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশের লাছে দেয়।

গ্রেপ্তার হওয়া সোহেল বলেন, আমি এইচএসসি পাস করে চাকরির জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলাম। সেই টাকা মার খাবার পর এই চুরি পেশা বেছে নিয়েছি। এর আগে দিনে চুরি করেছি কিন্তু রাতে কখনো চুরি করিনি। আমরা ৮ জন ছিলাম। ৫ জন পালিয়ে গেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ৫টি গরুসহ ৩ চোরকে আটক করা হয়েছে। একই সঙ্গে এই চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/