• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নড়াইলের লোহাগড়া উপজেলায় শরিফুল ইসলাম (৪২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের হিন্দুপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের সাইফার রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের হিন্দুপাড়া এলাকায় একটি দোকানের সামনে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে ইউপি সদস্য মো. শরিফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এতে তার একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় ও মাথায় মারাত্মক আঘাত লাগে।

পরে স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/