• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

রায়পুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

প্রতিনিধি / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লক্ষ্মীপুরের রায়পুরে মুখে রুমাল বেঁধে এক যুবক মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে মন্দিরের পুরোহিত চলে যান।

পরে রাতে এসে মন্দিরের ভেতর ভাঙ্গাচোরা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। খবর পেয়ে তারা এসে দেখেন প্রতিমা ভাঙ্গা অবস্থায় আছে।

মন্দিরের সিসি টিভি ফুটেজে দেখা যায় মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙ্গে চলে যায়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা জানান, যারাই এই প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রতিমা ভাঙ্গার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কি উদ্দেশ্যে প্রতিমাগুলো ভেঙেছে তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/