• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নার্সকে ধর্ষণের মামলায় ক্লিনিক মালিক গ্রেপ্তার

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদারীপুর জেলার শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণ মামলায় শিবচর ইউনাইটেড হসপিটালের মালিক আপেল মাহমুদ (৪০) গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচর থেকে তাকে গ্রেফতার করা হয়। শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচর ইউনাইটেড হসপিটালে কর্মরত একজন সেবিকা (১৬) গত কয়েকবছর ধরে সেখানে চাকুরী করতো।

চাকুরিতে থাকা অবস্থায় ওই সেবিকা সম্প্রতি শিবচর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে হসপিটালটির মালিক আপেল মাহমুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। গত রাতে শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেনুকা আক্তার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আপেল মাহমুদ শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চানমিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বে শিশু ধর্ষণের মামলাও রয়েছে

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রতন শেখ জানান, ‘ধর্ষণ মামলার আসামি আপেল মাহমুদ এর নামে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। সম্প্রতি তার প্রতিষ্ঠানে কর্মরত একজন নার্সকে ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/