• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

জালিয়াতির মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রতিনিধি / ১০৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে গ্রাহকের নামে ঋণ মঞ্জুর করে তা আত্মাসাতের ঘটনায় অগ্রণী ব্যাংকের ঝালকাঠির নলছিটি শাখার সাবেক কর্মকর্তা (ঋণ সংক্রান্ত) শরীফ মো. হেমায়েত উদ্দিনের (৬৩) বিরুদ্ধে আদালত মামলা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহক মো. হোসেন মল্লিক ওরফে হোচেন মল্লিক বাদি হয়ে রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ মামলা দায়ের করেন। আদালত অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন।

মামলার বাদি হোচেন মল্লিক নলছিটি উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা। বাদীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, আসামি শরীফ মো. হেমায়েত উদ্দিন অগ্রণী ব্যাংকের নলছিটি শাখায় কর্মরত থাকাকালীন সময় গত ২০১৫ সালের ২৮ অক্টোবর অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে বাদির স্বাক্ষর জাল করে সৃজিত কাগজপত্রের মাধ্যমে বাদির নামে ৩০ হাজার টাকা কৃষি ঋণ মঞ্জুর করে সম্পূর্ণ টাকা আসামি উত্তোলন করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন।

পরবর্তীতে ২০২৩ সালের ১৫ অক্টোবর ঋণ খেলাপী হিসেবে বাদিকে ব্যাংক থেকে ঋণ আদায়ের তাগাদাপত্র দেয়া হয়। এরপর চলতি বছরের ১২ জানুয়ারি অগ্রণী ব্যাংকের নলছিটি শাখা কার্যালয়ে অনুষ্ঠিত শালিস বৈঠকে লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে ঋণ হিসাব নম্বর ০২০০০১১১৩৬৮৬৩ এর সম্পূর্ণ ঋণ গত ১২ ফেব্রুয়ারির মধ্যে আসামি পরিশোধের অঙ্গীকার করেন। কিন্তু ওই সময়ের মধ্যে আসামি ঋণের টাকা পরিশোধ না করায় বাদি আদালতে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/