• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় গরুর চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

প্রতিনিধি / ১০২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- তজুমদ্দিনের বালিয়াকান্দি এলাকার নয়ন ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগরের বাসিন্দা আমির হোসেন।
স্থানীয়রা জানান, তারা সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গরু চুরি করতে গেলে এলাকাবাসী বুঝত পারে। পরে তাদের ঘিরে ধরে গণপিটুনি দেওয়া হয়। নয়ন এলাকায় নদীর ডাকাত ও স্থলে চোরের গ্যাং লিডার হিসেবে পরিচিত ছিল।

লঞ্চঘাটে নয়নের আস্তানা ছিল। যাত্রীদের ধরে তার আস্তানায় এনে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অনেক ঘটনা রয়েছে। তার আস্তানায় এসব কাজে তার মা ও বোনসহ নারীদের একটি গ্যাং রয়েছে।

তজুমদ্দিন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/