• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

জামায়াতের পরাজিত প্রার্থীর কার্যালয়ে ফুলের মালা নিয়ে গেলেন বিএনপি’র বিজয়ী প্রার্থী

প্রতিনিধি / ৬৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সৌজন্য সাক্ষাতে জামায়াতের পরাজিত প্রার্থী মাওলানা মাহামুদুন্নবীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপির বিজয়ী প্রার্থী আবুল হোসেন খান। এ সময় জামায়াত প্রার্থী বিজয়ী প্রার্থী আবুল হোসেন খানকে ফুলের মালা পড়িয়ে দেন।

জানা যায়, জুমার নামাজ আদায়ের পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবুল হোসেন খান জামায়াতের উপজেলা কার্যালয়ে যান। এ সময় তিনি জামায়াতের প্রার্থী মাহামুদুন্নবীর সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচন-পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিজয়ী প্রার্থী আবুল হোসেন খান বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে বিজয়-পরাজয় থাকবেই। আমরা সবাই মিলে বাকেরগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই। তিনি রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও সম্প্রীতি ও সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। জামায়াতের পরাজিত প্রার্থীও ফলাফল মেনে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

ধানের শীষ প্রতীক নিয়ে আবুল হোসেন খান পেয়েছেন ৮১,০৮৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা মাহমুদুন্নবী তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৬,৫৫৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির আবুল হোসেন খান।

স্থানীয় সচেতন মহল এ ঘটনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে এমন সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/