• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

টিকটকে নিজেকে ‘রাসুল’ দাবি, যুবক আটক

প্রতিনিধি / ৭১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোংলায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে রাসুল মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি ও ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে তাকে থানায় স্থানীয়রা নিয়ে গেলে পুলিশ আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মো. রাসেল ঢালী (২৩)। তিনি মোংলার ঢালিরখণ্ড এলাকার মো. কামরুল ঢালীর ছেলে এবং মাতা হালিমা বেগম। অভিযোগ রয়েছে, তিনি নিজের টিকটক আইডিতে নিজেকে ‘রাসুল’ ও ‘মোহাম্মদ’ দাবি করে ভিডিও প্রকাশ করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে মূর্তি পূজা না করার আহ্বান জানান। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে মোংলা থানার তদন্ত ওসি মানিক চন্দ্র গাইন বলেন, স্থানীয় লোকজন অভিযুক্তকে থানায় নিয়ে এসে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার সুরক্ষা আইন অনুযায়ী এজাহার দায়ের করেন।

আমরা তাকে আটক করে মামলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় সম্প্রীতির এলাকায় এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/