• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরগুনায় এক ইলিশের দাম ১৬ হাজার টাকা

প্রতিনিধি / ১৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরগুনার তালতলী পায়রা নদীতে ধরা পড়ল বিরল সৌন্দর্যের এক বিশাল ইলিশ। ওজন পুরো দুই কেজি ৪০০ গ্রাম। ঝলমলে আঁশ, মোটা দেহ আর নিখুঁত গড়নের এই ইলিশ জেলেদের চোখে প্রথম দেখাতেই বিস্ময় ছড়ায়। মৌসুমের শেষ প্রান্তে এমন আকারের ইলিশ হাতে পাওয়াকে তারা বলছেন ‘লাভের উপহার’।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তালতলীর নকরী এলাকার নদী থেকে জেলে আবুল হোসেনের জালে উঠে আসে এই দৃষ্টিনন্দন ইলিশটি।

মৎস্য বন্দরে নিয়ে আসার পরই শুরু হয় দাম তোলার পালা। প্রথমে ‘মায়ের দোয়া মৎস্য ভাণ্ডার’-এ মাছটি বিক্রি হয় ৯ হাজার ৫০০ টাকায়। এরপর তালতলী মাছ বাজারে খোলা ডাকে ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকেন।
শেষ পর্যন্ত ব্যবসায়ী আল-আমীন ১৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।

ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি নিতে নিতে আল-আমীন বললেন, মাছটির আকার-রূপই আলাদা। দেহের গঠন নিখুঁত, ম‌া‌ছের মানও ভালো হবে বোঝাই যাচ্ছে। তাই দাম বেশি পাওয়া গেছে।

স্থানীয় জেলেরা জানান, মৌসুমের একেবারে শেষ দিকে এমন বড় ইলিশ খুব কমই ধরা পড়ে। তাই বিরলতার কারণেই দাম আকাশছোঁয়া। আর এমন মাছ হাতে এলে জেলেদের মুখেও ফুটে ওঠে বাড়তি হাসি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/