• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিএনপিতে যোগ দিলেন গারোসহ নৃ-গোষ্ঠীর ৫ শতাধিক সদস্য

প্রতিনিধি / ৫১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ৮ আদিবাসী গোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মণ, গারো, কোচ, উড়াং, সাঁওতালসহ আট আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্যকে বরণ করে নেন গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম।

এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন।

আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারি জমিতে অনেককে ঘর করে দেওয়া হলেও প্রকৃত খেটে খাওয়া মানুষ ও আদিবাসীরা বঞ্চিত ছিলেন। দলীয় পরিচয় ছাড়া চাকরি ও সরকারি সুবিধা পাওয়া যেত না, বরং আদিবাসীদের সরকারি জমি থেকে উচ্ছেদ করা হতো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন, ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, অজিত চন্দ্র বর্মন, বিনয় চন্দ্র বর্মন, সবুজ কান্ত বর্মন, মানিক সাংমা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/