• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক

প্রতিনিধি / ৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বন্দর থানাধীন চরকাউয়া (হিরননগর) এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ লাকী আক্তার (৩৬) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশাল।

বৃহস্পতিবার সকাল ০৮:৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে লাকী আক্তারের বসতঘরের প্রবেশ কক্ষে তল্লাশি চালিয়ে তার বুকের ভেতরে লুকানো অবস্থায় একটি ছোট পার্স উদ্ধার করা হয়। পরে পার্সের ভেতর পলিথিনে মোড়ানো ১৫ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার মোট ওজন ১.৫ গ্রাম।

অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত নারীকে সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটক ব্যক্তি হলেন চরকাউয়া (হিরননগর) এলাকার লাকী আক্তার (৩৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশালের উপপরিচালক জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/