• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্য

প্রতিনিধি / ৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ ‎​আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) থেকে বিএনপিতে যোগ দিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের ৫৬ ইউপি সদস্য।

‎শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে তারা কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এর আগে গত ২০ অক্টোবর বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে একযোগে জাপা ও আওয়ামী লীগ থেকে ওই ৫৬ জন ইউপি সদস্য দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

তবে ‎৯টি ইউনিয়নের ৮৬ জন ইউপি সদস্যের বিএনপিতে যোগদানের কথা থাকলেও মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাপার ৫৬ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

বিএনপিতে আসা প্রত্যেক ইউপি সদস্যকে বিএনপির সদস্য কার্ড এবং দলীয় প্রতীক ‘ধানের শীষ’ সংবলিত একটি করে ছাতা উপহার দেওয়া হয়।

‎​এ সময় বিএনপিতে যোগদান করা ইউপি সদস্যদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, ‘আপনারা যারা আজ শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিতে এসেছেন, আপনাদের এই সিদ্ধান্ত শুধু একটি রাজনৈতিক দলের পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে একটি নতুন দিগন্তের সূচনা করল।’

‎​তিনি আরও বলেন, ‘আপনারা তৃণমূলের জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। আপনাদের এই যোগদান প্রমাণ করে যে দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা স্বাধীন ভোটাধিকার এবং গণতন্ত্রের মুক্তি চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র কান্ডারি।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ করে আসাদুল হাবিব বলেন, ‘আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই নবাগত ইউপি সদস্যসহ আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাজ করব।

আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে সকলকে কোনো প্রকার দ্বিধা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে।

ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করব।’

মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই বিএনপিতে যোগদান করা একাধিক ইউপি সদস্য তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও আওয়ামী লীগের বিগত ১৭ বছরের অপরাজনীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সদর উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/